An Appeal
Like last year, Anandaam has once again stepped forward to ensure that our little ‘Apu’ and ‘Durga’ can joyfully take part in the upcoming Durga Puja celebrations along with everyone else.
"Service to Man is Service to God" — inspired by the sacred ideals of Sri Ramakrishna, Anandaam, with the generous support of Ramakrishna Mission Ashrama, Gurap, has planned this year, to provide new garments to nearly 250 underprivileged children of Gurap and nearby areas.
To bring smiles to these little ones during the Puja, an estimated amount of ₹ 80,000/- is required. We remain deeply grateful for your kind support over the past few years and sincerely hope for your blessings and contributions again this year. Donations may be made through cash or via online payment using the button provided.
আমাদের ছোট্ট ‘অপু’ আর ‘দুর্গা’রা আসন্ন দুর্গোৎসবের আনন্দে যাতে সবার সঙ্গে সামিল হতে পারে সেই উদ্দেশ্যে আনন্দম প্রতি বছরের মত এবারও উদ্যোগী হয়েছে।
“শিবজ্ঞানে জীবসেবা” — যুগাবতার শ্রীরামকৃষ্ণের এই নির্দেশকে পাথেয় করে, আনন্দম, রামকৃষ্ণ মিশন আশ্রম, গুড়াপ-এর ঐকান্তিক সহযোগিতায়, এ বছর হুগলি জেলার গুরাপ ও অন্যান্য এলাকার অনধিক ২৫০ জন আর্থ-সামাজিকভাবে অসচ্ছল শিশুদের জন্য নতুন পোশাক প্রদানের পরিকল্পনা করেছে।
পুজোর এই সময়ে ছোটদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন প্রায় ₹৮০,০০০/- । গত কয়েক বছরে আপনাদের আন্তরিক সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, এবং এই বছরও আপনাদের আশীর্বাদ ও অবদান আন্তরিকভাবে প্রার্থনা করি। নগদ অর্থের মাধ্যমে বা নীচে প্রদত্ত Button-টি ব্যবহার করে অনলাইন পেমেন্টের মাধ্যমে অনুদান প্রদান করা যেতে পারে।
